FISH VISION

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

অর্ডার, ডেলিভারি, পেমেন্ট ও রিটার্ন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এখানে দেখুন।

🐟
সহজ ও নিরাপদ অর্ডার

ফ্রেশ মাছ অর্ডার নিয়ে যা জানা জরুরি

আমাদের সেবার নিয়মগুলো পরিষ্কারভাবে জানুন এবং নিশ্চিন্তে অর্ডার করুন।

৮০ টাকা চট্টগ্রাম ডেলিভারি
১ কেজি ন্যূনতম অর্ডার
01 কীভাবে অর্ডার করব? +
WhatsApp অথবা Messenger-এ মাছের নাম, পরিমাণ, আপনার নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা লিখে মেসেজ দিন। আমাদের টিম অর্ডার কনফার্ম করে দেবে।
02 ন্যূনতম কত কেজি মাছ অর্ডার করা যাবে? +
সাধারণ মাছের ক্ষেত্রে ন্যূনতম অর্ডার ১ কেজি। তবে ছোট মাছের ক্ষেত্রে অর্ধ কেজি বা ৫০০ গ্রাম থেকে অর্ডার করা যাবে।
03 চট্টগ্রাম সিটির ভেতরে ডেলিভারি চার্জ কত? +
চট্টগ্রাম সিটির ভেতরে ডেলিভারি চার্জ মাত্র ৮০ টাকা
04 চট্টগ্রামের বাইরে ডেলিভারি চার্জ কত? +
সারা বাংলাদেশে হোম ডেলিভারির চার্জ ৭৫০ টাকা। কুরিয়ার অফিস থেকে পণ্য সংগ্রহ করলে পিকআপ চার্জ ৪৫০ টাকা
05 ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে কি? +
চট্টগ্রাম সিটির ভেতরে Cash on Delivery সুবিধা প্রযোজ্য। চট্টগ্রামের বাইরের অর্ডারের ক্ষেত্রে সম্পূর্ণ মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে।
06 অর্ডারের কতদিন পর ডেলিভারি পাওয়া যাবে? +
সাধারণত অর্ডারের পরবর্তী কার্যদিবসে ডেলিভারি দেওয়া হয়। তবে মাছের এভেইলেবিলিটি, লোকেশন ও আবহাওয়ার কারণে সময় কিছুটা পরিবর্তিত হতে পারে।
07 মাছের ওজন কম বা বেশি হলে কী হবে? +
মাছের প্রকৃত ওজন কিছুটা কম বা বেশি হতে পারে। সেক্ষেত্রে প্রকৃত ওজন অনুযায়ী আপনার চূড়ান্ত বিল সমন্বয় করা হবে।
08 মাছ রিটার্ন বা রিপ্লেসমেন্ট করা যাবে কি? +
সম্পূর্ণ মাছ (Whole Fish) পর্যাপ্ত ফ্রেশ না মনে হলে ডেলিভারি প্রতিনিধির উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে রিটার্ন করতে পারবেন। তবে Ready-to-Cook বা কাটা/প্রসেস করা মাছ রিটার্নযোগ্য নয়।
09 পণ্য পাওয়ার পর কোনো সমস্যা হলে কী করব? +
দ্রুত আমাদের কল বা মেসেজ করুন। রিফান্ড বা রিপ্লেসমেন্টের ক্ষেত্রে অবশিষ্ট পণ্য ফেরত দিতে হবে। পণ্য ফেরত ছাড়া রিফান্ড বা পরিবর্তন দেওয়া সম্ভব নয়।
10 মাছ কীভাবে সংরক্ষণ করব? +
ডেলিভারির পর যত দ্রুত সম্ভব মাছ পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করুন অথবা দ্রুত রান্না করুন। দীর্ঘ সময় স্বাভাবিক তাপমাত্রায় রাখলে মাছের গুণগত মান নষ্ট হতে পারে।
11 COD অর্ডার গ্রহণের সময় কী খেয়াল রাখতে হবে? +
ডেলিভারি প্রতিনিধির উপস্থিতিতে পণ্য পরীক্ষা করে গ্রহণ করুন। অর্ডার কনফার্ম করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে অর্ডার করবেন। অকারণে পণ্য গ্রহণ না করলে ভবিষ্যতে Cash on Delivery সুবিধা সীমিত হতে পারে।
এখনও প্রশ্ন আছে?

আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন

দ্রুত অর্ডার ও যেকোনো তথ্যের জন্য WhatsApp অথবা Messenger-এ মেসেজ দিন।

📞

কল করুন: 01813-336042 অথবা 01765-072389